1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

আগামী ৭ দিন যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২

আগামী ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ৭ দিন ঢাকার দক্ষিণ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে ৷ ঢাকা ও ঢাকার আশপাশে জেলাগুলোতে গ্যাস সরবরাহ করে দেশের রাষ্ট্রীয় কম্পানি তিতাস গ্যাস। আজ শনিবার তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কম্পানির (জিটিসিএল) বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার উচ্চচাপের সঞ্চালন পাইপলাইনের ইন্টিলিজেন্ট প্লাগইন কার্যক্রম পরিচালনা করা হবে ৷ এ সময়ে তিতাস গ্যাসের অধীভূক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন হবে ৷ লাইনে স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস।

গ্যাসের ঘাটতির কারণে বর্তমানে তিতাসের অধিকাংশ এলাকায় দিনের একটা বড় সময়ে গ্যাস থাকে না।

বাসা বাড়িতে সকাল ৬ টার মধ্যে গ্যাস চলে যায়, আসে রাতে। গাজীপুর, নারায়ণগঞ্জ সাভার এলাকার শিল্পকারখানায় গ্যাস স্বল্পতায় উৎপাদন ব্যহত হচ্ছে ৷ এর মধ্যে এই পাইপলাইনের সংষ্কার, পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews