1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় রুপপুর বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক নিহত-১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৯ নভেম্বর, ২০২২

পাবনা ঈশ্বরদীর দিয়ার বাঘইল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নান্টু বিশ্বাস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার (৯ নভেম্বর)আনুমানিক সকাল ৭টায় দাশুডিয়া- লালন শাহ সেতুর দিয়াড় বাঘইল মজিবার সরদারের রাইচ মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত নান্টু বিশ্বাস রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রোসেম কোম্পানির একজন শ্রমিক এবং উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বিশ্বাসপাড়ার মজিদ বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পাকশী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় , নান্টু বিশ্বাস মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কর্মস্থল রুপপুর প্রকল্পে যাচ্ছিলেন। পথে রুপপুর মোড় থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে উক্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।পরে হাইওয়ে পুলিশ মরদেহ টি উদ্ধার করে। নিহতর পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল শেষ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হইনি আমরা ট্রাকটি সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।এবং সড়ক আইনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews