1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বিহঙ্গ খেলাঘর আসরের সাংগঠনিক কর্মশালা ও ঠোলাভাতি অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
বিহঙ্গ খেলাঘর আসরের সাংগঠনিক কর্মশালায় বক্তব্য রাখছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী। ছবি- আরিফ

রাজধানীর আদাবরে বিহঙ্গ খেলাঘর আসরের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টায় শেখেরটেক ইউ এইচ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বিহঙ্গ খেলাঘর আসরের কর্মীদের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিহঙ্গ খেলাঘর আসরের সভাপতি অধ্যক্ষ এম এম ইব্রাহিম খলিল সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী।

অতিথি মন্ডলীর মধ্যে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সাল। ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি বুলবুল ইসলাম জয়, হুমায়ুন আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আরিফ প্রধান, সম্পাদক সোহেল আহমেদ খান, সদস্য ফাতেমা বেগম।

প্রথম অধিবেশনে সাংগঠনিক কর্মশালায় বিহঙ্গ খেলাঘর আসরের নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও আলোর মেলা খেলাঘর আসর এবং আনন্দদ্যুতি খেলাঘর আসরে প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে বিহঙ্গ খেলাঘর আসরের ভাইবোনদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে ঠোলাভাতি (চুড়ুইভাতি)র  ভোজন দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews