1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

ম্যানহোলে পড়ে জার্মান উপরাষ্ট্রদূত আহত

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

রাজধানী ঢাকায় ম্যানহোলে পড়ে ঢাকায় নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি আহত হয়েছেন। ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আহত হওয়ার বিষয়ে জার্মানির উপরাষ্ট্রদূত একটি টুইট করেন। হুইল চেয়ারে বসা অবস্থায় নিজের জখম পায়ের ছবি দিয়ে উপরাষ্ট্রদূত গতকাল সোমবার এ টুইট করেন।

টুটটে জা জেনোস্কি লিখেন, ঢাকাকে পছন্দ করি। জানতাম পথ চলতে যত সতর্কই থাকি, রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বোই! টুইটে দ্রুত সেরে ওঠার জন্য সবার শুভকামনা চাই।

জার্মান উপরাষ্ট্রদূতের এই টুইট কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নজরে আসলে তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ম্যানহোলটি কোথায় জানতে চান। যাতে তা মেরামত করা যায়।

মেয়রের জবাবে সন্তোষ প্রকাশ করে উপরাষ্ট্রদূত আরেকটি টুইটে জানান, খোলা ম্যানহোলটি গুলশানের ৮০ নম্বর সড়কে নরডিক ক্লাবের কাছাকাছি, যেখানে অনেক বিদেশি সন্ধ্যায় হাঁটতে বের হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews