1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

স্ত্রী ফেরত চেয়ে শ্বশুরবাড়ির সামনে অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

বাপের বাড়ি গিয়ে আর ফিরে আসছে না স্ত্রী। অনেক অনুনয়-বিনয় করেও কাজ হয়নি। স্ত্রীকে ফেরত পেতে গতকাল রবিবার পোস্টার হাতে নিয়ে অবস্থান ধর্মঘটে বসেন এক যুবক।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার জামনা এলাকায়। চোখের সামনে এমন কাণ্ড ঘটতে দেখে ভিড় জমে যায় অবস্থান ধর্মস্থলে।

স্থানীয়রা বলছে, বছর দেড়েক আগে পিংলার জামনার এক তরুণীর সঙ্গে বিয়ে হয় মেদিনীপুর জেলার কেশপুর থানার আনন্দপুরের এক যুবকের। ওই যুবকের দাবি, মাস ছয়েক আগে তার স্ত্রী বাপের বাড়িতে যান।

তার বক্তব্য, ‘এক নিকট আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে বাপের বাড়িতে যায় আমার স্ত্রী। এর পর থেকে আর আমার বাড়িতে ফিরছে না। স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে প্রাথমিকভাবে অনেক অনুনয়-বিনয় করেছি। কিন্তু স্ত্রী রাজি হয়নি। ’

শেষ পর্যন্ত স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে গতকাল শ্বশুরবাড়ির সামনে উপস্থিত হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান ধর্মঘটে বসেন তিনি। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি আমার বউকে ফেরত চাই। ’

ঘটনা জানাজানি হতেই আশপাশের বাসিন্দারা সেখানে ভিড় জমান। খবর পৌঁছয় থানায়। পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে।

স্থানীয়রা জানিয়েছে, যুবকের শেষ অস্ত্র প্রয়োগও বৃথা গেছে। অবস্থান ধর্মঘট করলেও স্বামীর কাছে ফিরতে নারাজ স্ত্রী। ফলে ঘণ্টা দুয়েকের মধ্যেই উঠে যায় অবস্থান ধর্মঘট।

সূত্র : আনন্দবাজার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews