1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো

নেইমারকে ছাড়াই দারুণ জয় তুলে নিয়েছে ব্রাজিল। সোমবার রাতে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোর গোলে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচ শেষে গোলদাতা কাসেমিরোর প্রশংসায় মেতেছেন নেইমার।

ব্রাজিলের জয়ের পর টুইটারে নেইমার লিখেন, ‘কাসেমিরো দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। ’ পরে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতের কাছে জানতে চাওয়া হয় তিনি নেইমারের মন্তব্যের সঙ্গে একমত কিনা। জবাবে তিতে বলেন, ‘আমার অভ্যাস হলো আমি সবসময় অন্যের মতামতকে শ্রদ্ধা করি এবং সেটা নিয়ে কোনো মন্তব্য করি না। তবে আজ আমি করব। আমি নেইমারের সঙ্গে একমত। ’

কাসেমিরোর সম্পর্কে ব্রাজিল কোচ আরো বলেন, ‘সে এমন একজন খেলোয়াড় যে কিনা মাঝমাঠের দায়িত্বে থাকে। কিন্তু খেলা শুরু হলে, সে পেছন থেকে এসে আশ্চর্যজনক কিছু করে বসে। ’

উল্লেখ্য যে, বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড ছিল না ব্রাজিলের। তবে কাসেমিরোর গোলে এবার নতুন ইতিহাস লিখল সেলেসাওরা। সোমবারের জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে। সমান ম্যাচে সুইসদের পয়েন্ট ৩। ক্যামেরুন ও সার্বিয়ার পয়েন্ট ১ করে। শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারলেও কোনো সমস্যা নেই ব্রাজিলের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews