1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত অষ্টম শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা এবং সমন্বিত শিক্ষা আইনসহ শিক্ষা সংস্কারে নানা প্রস্তাবনা গণসাক্ষরতা অভিযানের

অনুমতি পেয়েই গোলাপবাগ মাঠে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
সমাবেশের অনুমতি পেয়েই বিএনপির নেতাকর্মীদের গোলাপবাগ মাঠে অবস্থান। ছবি- সংগৃহীত

আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে বিভাগীয় মহাসমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। এদিকে সমাবেশের অনুমতি পেয়েই বিএনপির নেতাকর্মীরা দলে দলে মাঠটিতে যাচ্ছেন। সরকারবিরোধী নানা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে ঢুকতে থাকে তারা।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপবাগ মাঠে হাজারখানেক নেতাকর্মীকে দেখা যায়।

একে একে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনকে মৌখিকভাবে বলা হয়েছে গোলাপবাগ মাঠের কথা। এখনো কাগজ দেয়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, গণসমাবেশ শনিবার সকাল ১১টায় শুরু হবে। এই গণসমাবেশ থেকে সরকার পতনের ১০ দফা দাবি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews