1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

শীতকালীন সবজির সরবরাহ প্রচুর

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

চলতি মৌসুমে শীতকালীন শাক-সবজির উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ প্রচুর। এতে ক্রেতারা চাহিদা অনুযায়ী কম দামে শাক-সবজি কিনতে পারছে। তবে দাম কমায় উৎপাদন খরচ উঠছে না কৃষকের। লাভের আশা বাদ দিয়ে তাঁরা লোকসানের হিসাব কষছেন।

ঢাকার বাইরে সবজিভাণ্ডার হিসেবে পরিচিত কয়েকটি এলাকায় কৃষক পর্যায় থেকে রাজধানীর বাজারে শাক-সবজি ৫০ শতাংশ বেশি দামে বিক্রি করা হচ্ছে। কৃষকরা খেদের সঙ্গে বলছেন, সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন উপাদানে খরচের তুলনায় সবজির দাম পাওয়া যাচ্ছে না। যে দামে মাঠ পর্যায়ে সবজি বিক্রি করা হচ্ছে, তা ঢাকায় আনতে পরিবহনভাড়াও উঠছে না।

বগুড়া, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও নওগাঁর কৃষক পর্যায়ে ভালো মানের বেগুন ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। মুলা পাঁচ-ছয় টাকা, শিম ২৫ থেকে ৩২ টাকা এবং কাঁচা মরিচ ১৮ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। দেশি নতুন আলু ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

রাজধানীর খুচরা বাজারে ভোক্তারা প্রতি কেজি বেগুন পাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। শিম ৫০ থেকে ৬০ টাকা, মুলা ২০ থেকে ২৫ টাকা, কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা এবং নতুন দেশি আলু ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

অন্যান্য নিত্যপণ্যের তুলনায় সহনীয় দামে সবজি পেয়ে রাজধানীর ভোক্তারা কিছুটা স্বস্তিতে। তবে ফলন ভালো হলেও উৎপাদন খরচ তুলে লাভ করা নিয়ে শঙ্কিত কৃষক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews