1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

পাঁচ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
ছবি- অদেখা বিশ্ব

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা জেলায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় বাতাস শুষ্ক এবং শীতের অনুভূতি বেশি। ফলে আগামী কয়েক দিন অঞ্চলভেদে শীতের স্থায়িত্ব বাড়বে।

তবে চলতি সপ্তাহে দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়লে উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এরপর রাজশাহীতে ১০, যশোরে ১০.২, সাতক্ষীরায় ১০.৫, রংপুরে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য বেশ কম। ফলে দীর্ঘমেয়াদি শীত অনুভব হচ্ছে। নদী অববাহিকা, বনাঞ্চল ও জলাধারের আধিক্য অঞ্চলে ঘন কুয়াশার প্রাধান্য থাকবে। শীতের সঙ্গে ঘন কুয়াশা জনজীবনে একটু বেশি প্রভাব বিস্তার করে।

কালের কণ্ঠ’র চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, গত দুই দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনে ও রাতে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতজনিত কারণে অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ ও শিশুরা। গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের কৃষক নবিছদ্দিন বলেন, শীত ও কুয়াশায় ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। অন্য ফসলেও পোকামাকড়ের আক্রমণ হতে পারে।

চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনের পর থেকেই বয়স্করা ঠাণ্ডাজনিত নানা রোগে এবং শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। একই সঙ্গে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় তীব্র শীতে বাইরের মেঝেতে রেখে চিকিত্সা দিতে হচ্ছে ভর্তি রোগীদের। ডায়রিয়া ওয়ার্ডে ৩০ থেকে ৪০ এবং শিশু ওয়ার্ডে ২৫ থেকে ৩৫ নতুন রোগী আসছে প্রতিদিন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গায় হিমেল বাতাস থাকায় সকালে ও সন্ধ্যায় থাকছে তীব্র শীত। এ ছাড়া সারা দিনই শীত অনুভূত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews