1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা: ১৩ বছরের রিয়াদ চালকের আসনে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
১৩ বছরের চালক রিয়াদ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রো আঘাত করে গাছে। ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কিশোর চালক রিয়াদ হোসেন (১৩) নিহত হয়েছে। এ দুর্ঘটনায় পাশের কোমরপুর গ্রামের মিথুন আলীর ছেলে শামিম (১৫) গুরুতর আহত হয়।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা নতুনপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ উপজেলার আমডাঙ্গা গ্রামের ইউনুছ বিশ্বাসের ছেলে।

কার্পাসডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসআই মসলেম উদ্দিন জানান, নিহত রিয়াদের বাবা মাইক্রোবাস ভাড়া দেওয়ার ব্যবসায়ী। তার ছেলে রিয়াদ ও মিথুন বুধবার সকালে মাইক্রোবাস নিয়ে বেড়াতে বের হয়। মাইক্রোবাসটি চালাচ্ছিল ১৩ বছর বয়সী রিয়াদ। কার্পাসডাঙ্গা গ্রামের নতুনপাড়া মোড়ে পৌঁছে রিয়াদ মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় রিয়াদ। আহত শামিমকে চিকিৎসার জন্য চিৎলা হাসপাতালে নেওয়া হয়েছে।

এএসআই মসলেম উদ্দিন আরো বলেন, অভিভাবকদের সতর্ক হওয়া উচিত। কোনো শিশু বা কিশোর যাতে কোনো যানবাহন চালাতে না পারে, সেদিকে দৃষ্টি রাখা দরকার। তিনি বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews