1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মিজানুর, সাধারণ সম্পাদক মঞ্জুর

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ কে এম মঞ্জুর মোরশেদ।

গতকাল মঙ্গলবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তারা দু’জনেই ২০২২ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ভোটের মাধ্যমে হারিয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার মোট ১৩ টি পদে বুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে ১২ টিতে ভোটগ্রহণ হয়েছে। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থাপত্য বিভাগের নায়না তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন।

এবারের কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, কোষাধ্যক্ষ পদে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রুপক মুৎসুদ্দী, যুগ্ম সম্পাদক পদে কেমিকৌশল বিভাগের ড. ইফতেখার আহমদ খান, আপ্যায়ন সম্পাদক পদে কম্পিউটার কৌশল বিভাগের মো. রায়হান রাশেদ।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন- পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ, কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার, গণিত বিভাগের অধ্যাপক ড. নাসরীন আক্তার ও অধ্যাপক ড. সালমা পারভীন, আই পি ই বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস সারোয়ার এবং স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদা নিলুফার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews