1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

পিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শাকিরা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
পপ তারকা শাকিরা

১২ বছরের সম্পর্ককে ইতি জানিয়েছেন পপ তারকা শাকিরা। তাঁদের প্রেমের গভীরতা মাঝেমধ্যেই ফুটে উঠত সোশ্যাল মিডিয়ার আনাচকানাচে। প্রায় ১২ বছর ধরে স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্ক ছিল শাকিরার।

জেরার্ডের জন্য শাকিরা স্পেনে গিয়েও থাকতে শুরু করেন।

এই দম্পতির আকস্মিক বিচ্ছেদে ভক্তরা রীতিমতো হতবাক হয়েছিলেন, তাঁদের বিচ্ছেদ নিয়ে তুমুল আলোচনাও চলেছে। কিন্তু শাকিরা ও জেরার্ডের বিচ্ছেদের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

ভক্তদের ধারণা ছিল, ফুটবলার জেরার্ডের জীবনে অন্য কোনো নারী প্রবেশ করায় তিনিই শাকিরাকে প্রতারণা করেছেন। তবে দম্পতির কেউই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। তবে এবার বোধহয় গুঞ্জনের অবসান হতে চলেছে।

সম্প্রতি শাকিরা নতুন বছরে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে, যা তাঁদের বিচ্ছেদের আসল কারণ সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে। পোস্টটি পড়ার পর ভক্তরাও শাকিরাকে উগ্রভাবে সমর্থন করছেন। আসুন জেনে নেওয়া যাক, ঠিক কী লেখা রয়েছে শাকিরার ওই পোস্টে? নববর্ষ উপলক্ষে স্প্যানিশ ভাষায় শাকিরা নোটটিতে ব্যক্ত করেছেন তাঁর কষ্টের কথা। এই পোস্ট থেকেই অনুরাগীরা বুঝতে পেরেছেন তাঁদের কষ্ট।

শাকিরা লিখেছেন, এই নতুন বছরেও যদি আমাদের ক্ষতগুলো খোলা থাকে, তবে শুধু সময়ই একজন ভালো সার্জন হয়ে সেগুলো সারিয়ে দিতে পারে। কেউ আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও, অন্যকে বিশ্বাস করতে ভুলে যাবেন না। অবজ্ঞার সম্মুখীন হলেও আপনার মূল্য চিনতে ভুলবেন না। কারণ এই পৃথিবীতে যারা প্রতারণা করে, তাঁদের থেকেও বেশি ভালো মানুষ পৃথিবীতে রয়েছে।

শাকিরা আরো লিখেছেন, আমাদের কান্না অর্থহীন নয়। তাঁরা সেই মাটিতেই সেচ দেয়, যেখানে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews