1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

রোজার আগে একসঙ্গে বেশি পণ্য কিনবেন না: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
পবিত্র রমজান মাস সামনে রেখে সাতটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোক্তাদের উদ্দেশে বলেছেন, পবিত্র রমজান শুরু হওয়ার আগে একসঙ্গে বেশি পরিমাণ পণ্য কেনার প্রয়োজন নেই। তিনি বলেন, এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে দেশের প্রচারমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।,

গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত টাস্কফোর্স কমিটির পঞ্চম সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে টিপু মুনশি এসব কথা বলেন।,

ভোক্তাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এক মাসেরটা রেগুলার কিনলে এই চাপটা হয় না। এটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা। আমরা সব সময় লক্ষ করছি, রমজানের প্রথম সাত দিনেই অন্য রকম ক্রাইসিস। কারণ রমজানের আগে থেকে সাত দিনে কিনে নিল; তারপর সাত-আট দিন চলে যায়। তখন দেখা যায় স্বাভাবিক হয়ে আসছে। ’ সাংবাদিকদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা একটু আপনারা কাইন্ডলি বলুন, উনারা (ভোক্তারা) যেন তড়িঘড়ি না করেন। রমজান মাসের আগেই সব কিনে নিতে হবে? রমজান মাসে আমার ৩০ কেজি পেঁয়াজ লাগবে, একবারেই কিনে ফেলি! সেখানে তো সমস্যা হবেই। ’,

সরকারের নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সব মানুষ যদি এক দিনেই মনে করে সব কিনে ফেলবে, তাহলে কিভাবে হবে? সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে। এটা একটা পজিটিভ মেন্টালিটি যে হুট করে কেনার দরকার নেই। এটা সারা মাস ধরেই পাওয়া যাবে। ’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews