1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বাদ দেওয়া হলো বেশরম গানের অনেক দৃশ্য

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
পাঠান ছবির নাচের একটি দৃশ্যে শাহরুখ এবং দীপিকা
‘পাঠান’ বিতর্ক এখনও চলছে। আগামী ২৫ জানুয়ারী আদৌ ‘পাঠান’ মুক্তি পাচ্ছে কিনা, তা নিয়ে বড় প্রশ্ন রয়েই গেছে ভক্তদের মধ্যে। একে তো প্রায় চারবছর অপেক্ষা করানোর পর শাহরুখের কামব্যাক, তার মধ্যে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসা সবই দর্শকদের উত্তেজনা তুঙ্গে পৌঁছে দিয়েছে। কিন্ত ২৫ তারিখ মুক্তি পাবে কিনা এই ছবি তার কোনও নিশ্চিয়তা নেই।

১২ ডিসেম্বর পাঠানের প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক শুরু। ছবির পোশাক, গানের একাধিক দৃশ্যে কাঁচি চালাতে বলে সেন্সর বোর্ড। প্রয়োজনে গানটি বাদ দেওয়াও হতে পারে।

বিভিন্ন কারণে গানটি এই মুহূর্তে স্ক্যানিং-এর আওতায় রয়েছে। নেতাদের অভিযোগের ভিত্তিতে, পর্যালোচনা করে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)’বেশরম রঙে’ কাটছাঁটের পরামর্শ দিয়েছেন।

এছাড়াও গানে একাধিক দৃশ্যে প্রচুর সেক্সি পোজ রয়েছে। খবর অনুযায়ী, ইতিমধ্যেই দীপিকার সোনালি সুইমস্যুট এবং অশ্লীল শটগুলি ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেশরাম রং মুক্তির পর থেকেই বিতর্কে জর্জরিত। সিবিএফসি মুক্তির আগেই ফিল্মটি থেকে কিছু কাটছাঁট করে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে।

বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, বেশরম রঙে তিনটি দৃশ্যে পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে রয়েছে দীপিকার একটি ক্লোজ-আপ বাট শট, একটি সোনালি সাঁতারের পোজ এবং ‘বাহুত তং কিয়া’-এর সময় তাঁর সংবেদনশীল নৃত্যের ভঙ্গি। এই দৃশ্যগুলি ছেটে ফেলে দেওয়া হয়েছে। কাট লিস্টে অবশ্য কোনও সময়সীমার উল্লেখ নেই।

তবে যা নিয়ে বেশি বিতর্ক অর্থাৎ গেরুয়া বিকিনিতে দীপিকার শটগুলি সরানো হয়েছে কিনা তা পরিষ্কার নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্পাদনা করার পরে সিবিএফসি অবশেষে পাঠান নির্মাতাকে সেন্সর সনদ দিয়েছে। সেন্সর বোর্ড প্রতিবেদনে বলেছে, পাঠানে প্রায় ১০ টিরও বেশি দৃশ্যে কাঁচি চালাতে হয়েছে। তবে গান ও সাজ অপরিবর্তিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews