1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
বর্ষীয়ান নেতা মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তাকে সংসদের উপনেতা করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

গত ১২ জানুয়ারি দিনগত রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করার প্রস্তাব উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সমর্থন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

নিয়ম অনুযায়ী, সংসদ উপনেতা পদের জন্য কোনো ভোটের প্রয়োজন হয় না। সংসদ নেতা তার মতামত স্পিকারকে জানান। স্পিকার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠান এবং বাকি প্রক্রিয়া সম্পন্ন করেন। এ পদের জন্য কোনো শপথ নেওয়ার দরকার হয় না। তবে সংসদ উপনেতা মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা পেয়ে থাকেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews