1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

পরীমনির পুরনো ছবি পোস্ট করে রাজ শেয়ার করলেন হৃদয়গ্রাহী স্মৃতি

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
পরীমনি ও রাজ
২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরীফুল রাজ। সে বছরই ১০ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা।পরের বছর জানুয়ারিতে বিষয়টি প্রকাশ্যে আসে। সে বছরই ঘরোয়া আয়োজনে ২২ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন রাজ-পরী। সে হিসেবে আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী।

এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা শরীফুল রাজ। তুলে ধরেছেন হৃদয় প্রাচীরে জমে থাকা শ্যাওলার মতো স্মৃতিকণা।রাজ এক স্ট্যাটাসে পরীকে উদ্দেশ করে লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী। এই একটি বছর আমরা দুজনেই অনেক সুন্দর করে পার করেছি। কিছু স্মৃতি রয়েছে রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ, অবিস্মরণীয়, চির প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী! আমার এই স্মৃতিগুলো শুধু আমার ভিতরেই আছে।’

স্মৃতির মূল্য তুলে ধরে বলেন, ‘এগুলো কোনও জিনিস বা জায়গা নয়, আমি এগুলোকে যেকোনও জায়গায় নিয়ে যেতে পারি। তোমার সঙ্গে আমার যেই সুন্দর মুহূর্ত রয়েছে তার সঙ্গেই বেড়ে উঠতে চাই প্রতিদিন। শুভ বিবাহবার্ষিকী মাই লেডি।’

এই পোস্টের সঙ্গে একটু অপ্রকাশিত ছবি প্রকাশ করেছেন রাজ। পরীমনি যখন অন্তঃসত্ত্বা সে সময় সমুদ্রসৈকতে কাটানো তাদের আনন্দঘন মুহূর্তের একটি ছবি।

আরেক দিকে পরীমনি নিজের ফেসবুক হ্যান্ডেল লিখেছেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ।’

২০২২ সালের ১০ জানুয়ারি হঠাৎ করেই গোপন বিয়ের খবর প্রকাশ্যে আনেন পরী। একই সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিও দেন এই চিত্রনায়িকা। আর আগস্টের ১০ তারিখ রাজ-পরীর ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান রাজ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews