1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর

কৃষক সমিতি বগুড়া জেলার ১৩ তম সম্মেলন সন্তোষ পাল সভাপতি হাসান সম্পাদক

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
বগুড়া জেলা কৃষক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবন্দ। ছবি- সাব্বির
আজ সকাল ১১ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির ১৩ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৩ তম জেলা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কৃষক সমিতি বগুড়ার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহম্মেদ।
জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পালের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কৃষক নেতা আবিদ হোসেন বলেন, “দেশের কৃষি ও কৃষক আজ চরম সংকটকাল অতিক্রম করছে। অতিরিক্ত দাম দিয়েও কৃষক তার প্রয়োজনীয় সার পাচ্ছে না। পানির অভাবে কৃষক আত্নহত্যা করতে বাধ্য হচ্ছে। কৃষক তার কষ্টার্জিত ফসলের লাভজনক দাম থেকে বঞ্চিত।”
নেতৃবৃন্দ অবিলম্বে সার, ডিজেল, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম কমানো সহ, প্রকৃত উৎপাদক কৃষকের তালিকা হালনাগাদ করে ব্যাংক অ্যাকাউন্ট ও কৃষি কার্ড প্রদান, ফসল উৎপাদনে কৃষককে সরাসরি ভর্তুকি প্রদান, লটারি সিস্টেম বন্ধ করে প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, ইউনিয়ন পর্যায়ে অস্থায়ী ধানের গুদাম নির্মাণ ও সরকারি ক্রয়কেন্দ্র চালু, ধান বিক্রির টাকা কৃষককে সাথে সাথেই নগদ পরিশোধ করা, মোট উৎপাদনের ২০% ধান সরকারিভাবে ক্রয় করা, বাজেটে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধির জোড় দাবি জানান।
উদ্বোধনী অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সমিতি বগুড়ার সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, সদস্য হুমায়ুন কবির।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, যুব ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক সাঈদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়ার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, হরি শংকর সাহা, ফজলুর রহমান, মতিউর রহমান, বীরেন মাহাতো, শাহনিয়াজ কবির খান পাপ্পু, অখীল পাল, শুভ শংকর গুহ রায়, সাদ্দাম হোসেন,  সোহানুর রহমান, বায়েজিদ রহমান প্রমুখ।
সম্মেলন শেষে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পালকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা হাসান আলী শেখ কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews