1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

বাকি জীবন একাই থাকতে চান মডেল অ্যাম্বার রোজ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
আমেরিকান মডেল, র‌্যাপার এবং টেলিভিশন ব্যক্তিত্ব অ্যাম্বার রোজ
আর কোনো প্রেম বা ডেটিং নয়, বাকি জীবন একাই থাকতে চান মডেল অ্যাম্বার রোজ। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এমনটাই জানালেন রোজ।

আমেরিকান মডেল, র‌্যাপার এবং টেলিভিশন ব্যক্তিত্ব অ্যাম্বার রোজ স্বীকার করেছেন যে তিনি সাম্প্রতিক বছরগুলোতে ডেটিং নিয়ে বেশ যন্ত্রণা ভোগ করেছেন। এখন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সি মডেল ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত র‌্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে ডেট করেছিলেন। এরপর উইজ খলিফার সঙ্গেও বিবাহিত জীবন ছিল তার। উইজের সঙ্গে বিচ্ছেদের পর আলেকজান্ডার এডওয়ার্ডসের সাথে সম্পর্ক করেন রোজ। ২০২১ সালে সেই সম্পর্কও ভেঙে যায়। সাম্প্রতিক বছরগুলোতে নিজের প্রেমের জীবনে বহু চড়াইউতরাই পার করায় অবশেষে অনির্দিষ্টকালের জন্য অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রোজ।

সম্প্রতি ‘সোফিয়া উইথ অ্যান এফ’ পডকাস্টে উপস্থিত ছিলেন রোজ। সেই এপিসোডে নিজের ডেটিং জীবন সম্পর্কে তিনি সঞ্চালক সোফিয়া ফ্র্যাঙ্কলিনের প্রশ্নের উত্তরে বলেন, ‘ডেটিংয়ের বিষয়টা এখন আগের চেয়ে খারাপ। তারা (পুরুষরা) এখানে বেশ ঘৃণ্য। আমি প্রেম খুঁজতে গিয়ে বারবার বিভ্রান্ত হয়েছি। তাই আমি সারা জীবন অবিবাহিত থাকতে চাই। একা থাকতে চাই।’

একাকী থাকার প্রসঙ্গে রোজ আরো জানান, ‘আমি আমার বাড়ি বা আমার জীবন কারো সাথে ভাগ করতে চাই না। আমি আমার বাচ্চাদের আশপাশে কাউকে চাই না। আমি সেক্স করতে চাই না। এটা খুবই জঘন্য এখন আমার কাছে। এই মুহূর্তে কারো সঙ্গে বিছানা শেয়ার করতে হচ্ছে না, এতে আমি খুব খুশি।’

ব্যক্তিজীবনে দুই সন্তানের জননী অ্যাম্বার রোজ। উইজ খলিফার সাথে বিবাহিত জীবনে একটি ছেলে এবং আরেক প্রাক্তন আলেকজান্ডার এডওয়ার্ডসের সঙ্গে একটি ছেলে রয়েছে রোজের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews