1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

সেই ফাহিমকে মালয়েশিয়া থেকে দেশে ফেরানোর প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
কন্টেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশি কিশোর রাতুল ইসলাম ফাহিম
কন্টেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশি কিশোর রাতুল ইসলাম ফাহিমকে দেশ ফিরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঙ্গলবার রাতে তার ফেসবুক পেজে রাতুল ইসলাম ফাহিমের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিও দেখা যায়, বাংলাদেশি এক কর্মকর্তার মোবাইল ফোন থেকে ভিডিও কলে ফাহিম তার বাবার সঙ্গে কথা বলছে। শুরুতে বলছে, সে ভালো আছে। দেশে চলে আসবে। পরে আবার বলছে, তার বুকে ব্যথা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, ‌‘রাতুল ইসলাম ফাহিম দুই মাস আগে কুমিল্লার মনোহরগঞ্জের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল। তার কিছু অসুস্থতা আছে। চট্টগ্রাম থেকে পৌঁছে গিয়েছিল মালয়েশিয়ায়। হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ। আমাদের হাইকমিশন থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।’

মো. রাতুল ইসলাম ফাহিমের বয়স ১৪ বছর। সে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মো. ফারুক মিয়া ও রোকেয়া বেগম দম্পতির ছেলে। পেশায় দিনমজুর ফারুকের তিন ছেলের মধ্যে ফাহিম সবার বড়। সে কিছুটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।

গত বছরের শেষ দিকে ফাহিম বাড়ি থেকে ‘নিরুদ্দেশ’ হয়। এরপর কীভাবে সে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে করে মালয়েশিয়ার পেনাং বন্দরে পৌঁছেছে সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই বলতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews