1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ইরানে মাটির নিচে বিমানঘাঁটির ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
মাটির নিচে গোপন বিমানঘাঁটি, উড়বে ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধবিমান এবং ড্রোনও। এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ। ইরানের স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এই গোপন ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে তেহরান। ‘ঈগল ৪৪’ নামের এ ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে।

ঘাঁটির সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি, তবে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে,  এটি ‘পাহাড়ের নিচে শত শত মিটার গভীরে’ এবং ‘মার্কিন যুদ্ধবিমান হামলা’ প্রতিরোধ করতে সক্ষম।

এর আগে ২০২২ সালের মে মাসে একটি গোপন ড্রোনঘাঁটি প্রকাশ্যে আনে তেহরান। ঘাঁটিটি দেশের পশ্চিমাঞ্চলে জাগ্রোস পর্বতমালার নীচে অবস্থিত।

ইরনা নিউজ আরো জানায়, যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের যেকোনো হামলা প্রতিরোধে এই ঘাঁটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়ন সম্ভব।

মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আবদোলরহিম মুসাভিকে এই নতুন ঘাঁটিতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews