1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

দূষণের সর্বোচ্চ মাত্রায় ঢাকার বায়ু

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
দূষণের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে ঢাকার বায়ু। শহরের বাতাস আজও বিপজ্জনক। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এ তথ্য দিয়েছে। ৩২৯ স্কোর নিয়ে আজ (শনিবার) আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকার শীর্ষে, বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঢাকা। গতকালও (শুক্রবার) ঢাকার বায়ু ছিল বিপজ্জনক, স্কোর ছিল ৩৩৫।

শনিবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ৩০৯ স্কোর নিয়ে ঢাকার পরের অবস্থানে, বিপজ্জনক শ্রেণিতে রয়েছে ঘানার আক্রা। ২১৩ স্কোর নিয়ে এর পরের স্থানে রয়েছে চীনের বেইজিং।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২০০। ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি, ৬ষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই, স্কোর ১৮৭।

এর পরের স্থানগুলোতে রয়েছে চীনের সেনইয়াং, মঙ্গোলিয়ার উলানবাটর, উত্তর মেসিডোনিয়ার কোজে এবং দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews