1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই

হজযাত্রীদের জন্য চার শর্ত সৌদি আরবের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
চলতি বছর হজে গমনেচ্ছুদের জন্য চারটি শর্ত দিয়েছে সৌদি আরব। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি। গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয় শর্তগুলো প্রকাশ করেছে।

সৌদি সরকারের দেওয়া শর্তগুলো হলো—চলতি বছর হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে। অর্থাৎ ১২ বছরের কম বয়সী কারো পক্ষে হজের জন্য করা ভিসার আবেদন বাতিল বলে গণ্য হবে। হজে গমনেচ্ছুদের করোনাভাইরাস, মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া থাকতে হবে। এবার পুরনোদের চেয়ে নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। হজযাত্রীদের কোনো কঠিন বা দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।

চলতি বছর হজ পালনে গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। একই সঙ্গে ৬৫ বছরের বেশি বয়সীদের হজ করার নিষেধাজ্ঞাও উঠে গেছে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারিভাবে সেই খরচ নির্ধারিত হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews