1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর

পিলখানা হত্যাকান্ড দিবসে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
পিলখানা ট্রাজেডি দিবসে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি- সংগৃহীত
১৪ বছর আগে তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ শনিবার সকালে বনানী সামরিক কবরস্থানে নিহতদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি এবং সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং নিহতের স্বজনেরা। অন্যান্যবারের মতো বনানী সামরিক কবরস্থানে এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

শহীদ এই সেনাদের কবরে অশ্রুসিক্ত শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানরা এবং শহীদদের পরিবারও শ্রদ্ধা জানান।

শনিবার সকালে বনানী সামরিক কবরস্থানে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করা হয়। শুরুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাঁদের সামরিক সচিবরা শহীদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন মাহবুব-উল আলম হানিফ। এরপর শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালসহ আরো অনেকে।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘এটা ষড়যন্ত্র, সরকারকে উৎখাত ও সরকারের ওপর আঘাত। এ ঘটনার দিন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আচরণ ও গতিবিধি ছিল সন্দেহজনক। আমরা আশা করি এ বছরের মধ্যেই এ হত্যা মামলার চূড়ান্ত রায় পাওয়া যাবে।’

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধান এবং বিজিবি মহাপরিচালক নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews