1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

সরকারি শুন্য পদে নিয়োগের দাবিতে যুব ইউনিয়ন এর বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলার বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুব ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য ফারহানা আক্তার শাপলা। ছবি- সাজেদুর রহমান ঝিলাম।
সরকারি শুন্য পদে নিয়োগের দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া  জেলা কমিটি মানব বন্ধন ও সমাবেশ করেছে।
২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় ঐতিহাসিক সাতমাথায় জেলা যুব ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য ফারহানা আক্তার শাপলার সভাপতিত্বে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন দেশে ৩ কোটি ৭৫ লক্ষ বেকার থাকলেও সরকারী ৩ লক্ষ ৫৮ হাজার ১২৫ টি শুন্য পদে নিয়োগ না দেয়ায় সমালোচনা করেন। এবং সরকারি ও বেসরকারি চাকুরীতে নিয়োগ বদলী ও পদায়নে ঘুষ ও স্বজনপ্রীতি একটি নিয়মে পরিণত হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন।
সরকারের পক্ষ থেকে যুবকদের উদ্দ্যোক্তা হওয়ার কথা বললেও বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স করার ক্ষেত্রে অধিক অর্থ ও হয়রানি এবং চাঁদাবাজির কারণে সেখানেও  প্রতিকূল পরিবেশের কারণে বাংলাদেশের বেকার যুবকরা আত্ম নির্ভরশীল হতে পারছেনা। সমাবেশে বক্তারা নতুন কর্মসংস্থান  সৃষ্টি ও শুন্য পদে নিয়োগের মধ্য দিয়ে দেশের অর্থনীতি গতিশীল ও বেকার যুবকদের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জোর দাবী জানান।
যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ সভাপতি ফিরোজ আকহতার পলাশ, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, ক্ষেতমজুর সমিতি বগুড়া উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায় বাবুন, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সহ সভাপতি অখিল পাল,  যুব ইউনিয়ন জেলা কমিটির সদস্য সাদ্দাম হোসেন, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews