1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

সারাদেশে বাড়তে পারে ঝড়-বৃষ্টি

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
ছবি- অদেখা বিশ্ব
দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় আজ শনিবারও থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী দুই দিনে আরো বাড়তে পারে বলেও জানানো হয়েছে।গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগ ছাড়া দেশের অন্য এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে। এ সময়ে কুষ্টিয়ার কুমারখালীতে সবচেয়ে বেশি ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া সিলেটে ২০, টাঙ্গাইলে ৫, ঈশ্বরদীতে ৩, তাড়াশে ১, রংপুরে ১, তেঁতুলিয়ায় ২, ডিমলায় ১, ময়মনসিংহে ১, নেত্রকোনায় ১, শ্রীমঙ্গলে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, কিশোরগঞ্জের নিকলী, বগুড়া, সৈয়দপুর, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।আজ শনিবার (১৮ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শনিবার সকালে ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে দেখা মিলেছে সূর্যের।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুইদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল বান্দরবানে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews