1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে।
আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তারের পর  সরাসরি গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রেজওয়ান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গ্রেপ্তারের পর বিমানবন্দর থেকে সরাসরি মাহিকে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় মাহির বিরুদ্ধে। গত শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রাকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন এই নায়িকা। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এই মামলায়ই গ্রেপ্তার করা হয় মাহিকে।

সৌদি আরব থেকে দেশে ফেরার পর আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (উত্তর) মো. ইব্রাহিম খান মাহিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews