1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

খোকন-কাজলসহ বিএনপিপন্থী ১৩ আইনজীবীর জামিন

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার চুরি ও হামলা-ভাঙচুরের তিন মামলায় এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. রুহুল কুদ্দুস কাজলসহ ১৩ আইনজীবীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. বজলুর রহমানের দ্বৈত বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করলে হাইকোর্ট তাদের জামিন দেন।

আদালতে বিএনপির আইনজীবীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

আইনজীবী কায়সার কামাল কালের কণ্ঠকে বলেন, “আট সপ্তাহ অথবা মামলায় পুলিশের প্রতিবেদন দাখিলেরর মধ্যে যেটি আগে হয়, সে  সময় পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে।”

গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট হয়। আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, হট্টগোল, মারামারি, ভাংচুর, পুলিশের হামলার মধ্যে চলে ভোটগ্রহণ। গত বৃহস্পতিবার ১৬ মার্চ দিবাগত রাতে ভোট গণনার পর আওয়ামী পন্থি প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়। আওয়ামী পন্থি আইনজীবীদের দাবি বৈরী পরিবেশের মধ্যেও সুন্দর ভোট হয়েছে। বিএনপি পন্থিদের দাবি পুলিশি পাহারায় এক তরফা ভোট হয়েছে। আর আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলে নির্দেশে নির্বাচনে আইনজীবী-সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।

নির্বাচনের ব্যালট পেপার চুরি, ছিঁড়ে ফেলা, ভাঙচুরের  অভিযোগে শাহবাগ থানায় দুটি মামলা হয়। ১৫ মার্চ পৃথক এই মামলা করেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ও সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান।আর পুলিশের ওপর হামলা ও ভোটকেন্দ্রে ভাঙচুর চালানোর অভিযোগে পরদিন ১৬ মার্চ শাহবাগ থানায় আরেকটি মামলা করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews