1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর

দুবাই পুলিশের নজরদারিতে আরাভ, খোঁজ নিচ্ছেন ঢাকার গোয়েন্দারা

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

সংযুক্ত আরব আমিরাতের আলোচিত ব্যবসায়ী ও বাংলাদেশে পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানকে দুবাই পুলিশ আটক করেছে বলে গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত নয় বাংলাদেশ পুলিশ। তাদের পক্ষ থেকে আটকের বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এর আগে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করে। এরপর গতকাল সোমবার রাতেই দুবাই পুলিশ তাকে আটক করে বলে গুঞ্জন ওঠে।

তবে ঢাকা পুলিশের একাধিক সূত্র কালের কণ্ঠকে বলেছে, ইন্টারপোলের রেড নোটিশের পর দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান দুবাই পুলিশের নজরদারিতে আছেন। তবে আটকের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ পুলিশ।

এর আগে সোমবার (২০ মার্চ) পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। ইন্টারপোল সেই আবেদন গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবরা বিকেল পর্যন্ত ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় বাংলাদেশের ৬২ জনের নাম ছিল। সেখানে আরাভ খান বা রবিউল ইসলামের নাম ছিল না।

গতকাল আইজিপি বলেছিলেন, ‘পলাতক আসামি আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। কিছুক্ষণ আগে খবর এসেছে, ইন্টারপোল আমাদের আবেদন গ্রহণ করেছে। আরাভ খানকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দেশ ছেড়ে পালানোর পেছনে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত কি না তা-ও তদন্ত করা হবে।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাকে (আরাভ খান) গ্রেপ্তার করা হলে সেই দেশের সরকার আসামির বিচার শুরু করবে। আর আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হলে আসামি প্রত্যর্পণ চুক্তির প্রয়োজন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews