1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে অগ্রিম টিকেট বিক্রির কার্যক্রম শুরু হয়। 

ঈদের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। ওই দিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। এই অগ্রিম টিকিট বিক্রি চলবে পাঁচদিন পর্যন্ত। একই সঙ্গে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। ঈদে বাড়তি চাপ সামলাতে ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। শিডিউল বিপর্যয় ঠেকাতে ১০টি বাড়তি ইঞ্জিন রেলবহরে যুক্ত হবে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ে আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাব করেছে। গতকাল মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সভা সূত্রে জানা যায়, বর্তমানে ট্রেনের টিকিট কিনতে যাত্রীর এনআইডি বাধ্যতামূলক করা হয়েছে। কালোবাজারি হটাতে এই সিদ্ধান্ত অনেকটা কার্যকর হয়েছে। ফলে যাত্রীরা গন্তব্যে যাওয়ার আগের দিন পর্যন্ত ট্রেনের টিকিট অনলাইন বা কাউন্টার থেকে কিনতে পারেন।

অন্যদিকে ঈদের অগ্রিম টিকিট কিনতে ঢাকা রেলওয়ে স্টেশনে হাজারো টিকিট প্রত্যাশীর যে ঢল নামে, তাদের যে অসহনীয় কষ্ট ভোগ করতে হয় সেটি থেকে মুক্তি দিতে আসন্ন ঈদে সব টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাব করা হয় সভায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews