1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেল ‘বাংলার সমৃদ্ধি’

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ, ২০২৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটি বীমা কম্পানির কাছ থেকে দুই কোটি ২৪ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২ মার্চ অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় জাহাজটি। এতে নিহত হন জাহাজটিতে দায়িত্বরত প্রকৌশলী হাদিসুর রহমান। পরে জাহাজটিতে আটকে পড়া ২৮ নাবিককে জীবিত উদ্ধার করা হয়।

ওই হামলার পর থেকে জাহাজটি ইউক্রেনের বন্দরেই পড়ে ছিল। হামলার পর ক্ষতিপূরণ বাবদ বিদেশি কম্পানির কাছ থেকে দুই কোটি ২৪ লাখ মার্কিন ডলার দাবি করে মালিকপক্ষ। বিএসসি কর্তৃপক্ষ জানায়, ক্ষতিপূরণ বাবদ যে অর্থ দাবি করা হয়েছিল তা পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews