1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

এপ্রিলে ঘূর্ণিঝড়: বন্যার শঙ্কা

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে দু-একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সঙ্গে কালবৈশাখী, তাপপ্রবাহ, বজ্র ও শিলাবৃষ্টি এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে। গতকাল রবিবার এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক কালের কণ্ঠকে বলেন, চলতি এপ্রিল মাসজুড়ে তিন থেকে পাঁচটি মাঝারি শিলাবৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এ ছাড়া দু-একটি তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। ৬০ থেকে ৮০ কিলোমিটার কিংবা এর চেয়ে বেশি গতিতে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে দুই-তিন দিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তিনি আরো বলেন, এপ্রিলের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে এই অঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সোমবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews