1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর বরিশালে “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা সোনাতলায় ‘দি গ্লোবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত খুলনায় “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় কক্সবাজার হোটেল সী মুনের আনন্দ আয়োজন সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রাণিসম্পদ খাতকে উন্নত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন ৬৪ জেলার পুলিশ সুপার রদবদল বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনায় ভিপি সাইফুল ইসলামের দোয়া ও খাবার বিতরণ

আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
বঙ্গবাজারের আগুন নেভাতে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার হাতিরঝিল থেকে পানি নিচ্ছে।
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সব কয়েকটি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে বিমান, নৌ ও সেনাবাহিনী। তবে পানির সংকটে পড়েছে তারা। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে পানি নেওয়া হচ্ছে। দীর্ঘ পাইপে পানি নেওয়ার কারণে চাপ না থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে। অন্যদিকে, হাতিরঝিল থেকে পানি নিচ্ছে বিমানবাহিনীর হেলিকপ্টার। কয়েক দফায় হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমাদের ইউনিটের গাড়ির সঙ্গে আসা পানি অনেক আগেই শেষ হয়ে গেছে। পরে আমরা ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তবে পানির চাপ অনেক কম। মাঝখানে ১০ মিনিট আমাদের কাজ অনেক ব্যাহত হয়েছিল।তিনি আরো বলেন, এখন পানি দেওয়া চললেও প্রেসার অনেক কম, তাই নিয়ন্ত্রণে আনতে ব্যাঘাত ঘটছে। এছাড়া বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও সমস্যা হচ্ছে।

এর আগে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রাজধানীর ফায়ার সার্ভিসের সব কয়টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী।

এদিকে, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও দিতে পারেনি ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews