1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

নাসিমা খানের ডায়েরি থেকে

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

অভিমান ফুরিয়ে গেলে আর কী থাকে বাকি?

-নাসিমা খান

সেদিনের মতো নেই আর বান ডাকা শ্রাবণের নদী,
শুকিয়ে গেছে চোখের ভিতর জেগে উঠা সেই নিরবধি!
এরকমই আমাদের সব কিছু ম্লান হয়ে যায়!
ম্লান হয়ে যায় হৃদয়ের সাঁকো খানি!
ভেঙে যাওয়া ভিতের উপর দাঁড়িয়ে থেকে তবু বলি
আমরা ভালো আছি!
আমরা ভালোবাসা নিয়ে সত্যি কি বাঁচি?
অভিমান ফুরিয়ে গেলে আর কী থাকে বাকি?
দুজনের ভিতর ছকে বাঁধা নেই টানাটানি!
নেই বসে অপেক্ষা করে করে দীর্ঘনিঃশ্বাসগুলো!
তবু বেদনা কেন এত মাঝে মাঝে তীব্র হয়?
তীব্র হয় স্মৃতির ক্ষত গুলো!
অশ্রু শুকিয়ে গেলে বুকে ওঠে বিশাল বালুচর।
সেখানে ঝড় ওঠে। ঝড় ভাঙে ঢেউ ঢেউ বালুর ভিতর।
আহা! সেই শ্রাবণের বান!
কোথায় সেই অশ্রু অভিমান!
অভিমান ফুরিয়ে গেলে সব কিছু ম্লান হয়ে যায়!
থাকে শুধু কষ্ট আর কষ্টের দহনহীন উত্তপ্ত মরুময় পাঁজরখানি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews