1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

শচীনপুত্রের অভিষেক হলো আইপিএলে

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ষোড়শ আসরে অভিষেক হয়ে গেল কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। আজ রবিবার দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অর্জুন মাঠে নেমেছেন। বাবা বিখ্যাত ব্যাটার হলেও ছেলে হয়েছেন পেসার।

টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অর্জুনকে দিয়েই বোলিং উদ্বোধন করান আজকের ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব। নিজের অভিষেক ওভারে ২৩ বছর বয়সী এ বাঁহাতি পেসার মাত্র ৫ রান দেন। কোনো বাউন্ডারি হজম করেননি।

উল্লেখ্য, নিলামের শেষ মুহূর্তে অর্জুনকে কিনেছিল আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স। এবার দেখার তিনি কী প্রতিদান দেন।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। যে কারণে আজও সাইড বেঞ্চে বসে থাকতে হচ্ছে লিটন কুমার দাসকে। এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে কলকাতা। পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা মুম্বাই তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews