1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

রাতে গরম আরো বাড়ার আশঙ্কা দেখছে আবহাওয়া অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
বেশ কয়েক দিন ধরেই দেশের কয়েকটি স্থানে গা পোড়ানো গরম। ঠা ঠা রোদে রাস্তার পিচ থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই গরমের কষ্ট আরো বাড়াতে পারে রাতে। কারণ সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিলেও রাতে গরম আরো বাড়ার আশঙ্কা দেখছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা শুষ্ক ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতে তাপমাত্রা আরো বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে অধিদপ্তর বলছে, আগামী ৫ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল রবিবার (১৬ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৫ সালের পর অর্থাৎ গত ৫৮ বছরে এটিই ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews