1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

অসহ্য গরমে এসি বিক্রি তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
টানা কয়েক দিনের তীব্র গরমে পুড়ছে দেশ। ঘরে-বাইরে অসহনীয় গরম, অতিষ্ঠ জনজীবন। অসহনীয় গরমে সামর্থ্যবানদের পাশাপাশি এখন মধ্যবিত্তরাও ঝুঁকছেন শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের (এসি) দিকে। ফলে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এসির শোরুমগুলোতে এক মাসের ব্যবধানে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে বিক্রি। একই সঙ্গে বেড়েছে এয়ারকুলার, সিলিং ফ্যান ও চার্জার ফ্যানের বিক্রিও।

বিক্রেতারা বলছেন, অতিষ্ঠ গরমে ঘর বা ব্যবসাপ্রতিষ্ঠান ঠাণ্ডা রাখতে এখন এসি কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কিস্তি সুবিধা থাকার কারণে মধ্য ও নিম্ন মধ্যবিত্তরাও এখন এসি কিনতে ভিড় করছেন। এসি এখন আর বিলাসী পণ্য নয়, এটি অতি প্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে বলেও বিক্রেতারা জানান। গত শনিবার সরেজমিনে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এসির শোরুম ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

শোরুমগুলো ঘুরে দেখা গেছে, দেশি-বিদেশি প্রায় প্রতিটি ব্র্যান্ডের এসিতে চলছে আকর্ষণীয় ছাড়। নগদ কেনার ক্ষেত্রে এসিতে চলছে ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। একই সঙ্গে বিশাল ছাড়ে গ্রাহকদের পুরনো এসি পাল্টে নতুন এসি কেনারও সুযোগ দিয়েছে কম্পানিগুলো। প্রায় সব ব্র্যান্ডের এসিতে রয়েছে কিস্তির সুবিধা। ছয় থেকে ১২ মাসের কিস্তিতে পরিশোধ করা যাচ্ছে এসির দাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews