1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

কবি নাসিমা খানের ডায়েরি থেকে

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

এখানে স্নিগ্ধতা ছিল

-নাসিমা খান

এখানে স্নিগ্ধ মেঘহীন আকাশ ছিল
সেখানে কোজাগরী রূপালি চাঁদ ছিল
এই ছাদের এককোণে অযত্নে মন ছিল
ও বাড়ির ছাদে বাবরি চুলের তুমি ছিলে
এখন নক্ষত্র নেই গল্পের আকাশ জুড়ে
মাদুরের উপর আঁড় বাঁশি পড়ে আছে
সেই দুই ঠোঁট নেই সুরের যাদু মেখে
চুলের বাহার নেই পবনের বুক জুড়ে
পাশের বাড়িতে ইট পলেস্তারা খসে পড়ে
খসে পড়ে নক্ষত্র আকাশ থেকে
গভীর মেঘ ফুঁড়ে ফাগুনের রাত নেই
বারান্দা শূন্য পড়ে আছে বহুদিন হলো
আবার বাবুইপাখি তালের পাতায় বেঁচে উঠবে
উঠোনে খেলবে ধুলোমাটি, শরতের রোদ্দুর
আশা করে মাথা তুলি তুমি ব্যালকনিতে আসবে
ময়ূর চোখ তুলে শিরিষ গাছের ডালে!
এখানে পুকুর ঘিরে মাছ সাঁতার জানে
লেবু তলে টুইট টিপ টিপ পাখির লেজ
আমার চোখ আটকে যায় বারান্দায় চাঁদে
যেখানে তোমার হাতে স্নিগ্ধ আকাশ দোলে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews