1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল আর্মির হামলায় সেনাবাহিনীর ২ সদস্য নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলি ও আইইডি বিস্ফোরণে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন সেনা কর্মকর্তা। মঙ্গলবার (১৬ মে) রুমা উপজেলায় এ ঘটনা ঘটে।

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর বলছে, বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলি বর্ষণে সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত ও দুইজন কর্মকর্তা আহত হয়েছেন।

গতকাল বান্দরবানের রুমা উপজেলার সুনসুয়াংপাড়া থেকে প্রায় ৩ ঘণ্টা এবং জারুছড়িপাড়া থেকে ১ ঘণ্টার হাঁটাপথের দূরত্বে একটি পাহাড়ে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু সেখানে কী ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে কি না- সে সম্পর্কে গতকাল সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু আজ আইএসপিআর জানাল হতাহতের খবর।

বান্দরবানের দুর্গম এলাকায় গত কয়েক মাসে বিবদমান স্থানীয় সশস্ত্র কয়েকটি সংগঠনের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এলাকাকে সন্ত্রাসমুক্ত করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews