1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

কান উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রথম ঝলক

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩
সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই
ঐশ্বরিয়া রাই বচ্চনকে কানের ‘ওজি’ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ যাকে দেখলেই মুখ থেকে বের হয় ‘ওহ গড!’ ২১ বছর আগে তিনি প্রথম রেড কার্পেটে হাঁটার পর থেকে কানে তার প্রতিটি উপস্থিতি ও পোশাক বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায়। তার প্যাস্টেল নীল ভলিউমিনাস সিন্ডারেলা গাউন হোক বা তার নীল লিপস্টিক, তিনি জানেন কিভাবে কানের লাল গালিচায় সেরা ফ্যাশন দেখাতে হয়।

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে এবারও ফিরে এসেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। ৪৯ বছর বয়সেও ঐশ্বরিয়া তরুণী অভিনেত্রীদের হারিয়ে সকলের নজরের কেন্দ্রবিন্দুতে। যখনই তিনি র‌্যাম্প বা রেড কার্পেটে হাঁটেন, সমগ্র বিশ্ব অবাক চোখে দেখে এই অভিনেত্রীকে। এবার কানের রেড কার্পেটও ঐশ্বরিয়ার পদচারণার অপেক্ষায়।

প্রতিবারের মতো এবার কানে আলো ছড়াতে প্রস্তুত সাবেক এই বিশ্বসুন্দরী। ইতিমধ্যে ফ্রান্সে পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার (১৮ মে) সাংবাদিক অনুপমা চোপড়ার সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এবারের কান উৎসবে প্রথম উপস্থিতি এবং একটি মিডিয়া সাক্ষাতের সময় ঐশ্বরিয়াকে একটি ভ্যালেন্টিনো কেপ গাউনে দেখা গেছে। পিন-সোজা চুল এবং নরম মেকআপে লাস্যময়ী রূপে হাজির হন ঐশ্বরিয়া। অন্যদিকে অনুপমা সাদা কিকসহ একটি গোলাপি রঙের পোশাক পরেছিলেন।

দুজনের ছবিটি এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। কান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর আয়োজনে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেত্রী। এবার লাল গালিচায় মুগ্ধতা ছড়ানোর পালা!

এ বছর ঐশ্বরিয়া অভিনীত চলচ্চিত্র ‘পোন্নিয়ান সেলভান ২’ মুক্তি পেয়েছে। বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশ আয় করেছে সিনেমাটি। কান উৎসবেও পৌঁছে গেছে ঐশ্বরিয়ার এই সুপারহিট চলচ্চিত্র। মঙ্গলবার ৭৬তম কান উৎসবের পর্দা উঠেছে। এবারের উৎসবটি জনি ডেপের ‘জিন ডু ব্যারি’র চলচ্চিত্র দিয়ে শুরু হয়। উৎসব চলবে ২৭ মে পর্যন্ত। ১১ দিনের উৎসবে দেখানো হবে দুনিয়ার নানা প্রান্তের নানা ধাঁচের সিনেমা। প্রযোজক, পরিবেশক, নির্মাতা, অভিনয়শিল্পী, আয়োজক মিলিয়ে এবারের উৎসবে ৩৫ হাজারের বেশি মানুষের সমাবেশ হবে এবারের কান উৎসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews