1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

গাজীপুরে নির্বাচনী প্রচারণায় একঝাঁক চিত্রতারকা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণায় একঝাঁক তারকা।

অভিনেতা ফেরদৌসকে আবার দেখা গেল নির্বাচনী প্রচারণায়। আর দিন কয়েক পরেই গাজীপুর সিটি নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরে সর্বদলীয় প্রচারণা তুঙ্গে। এই সারিতে দেখা গেল আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে একঝাঁক তারকাকে।

এদের মধ্যে রয়েছেন ফেরদৌস।

সর্বশেষ ভারতের লোকসভা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনী আচরণবিধি মডেল কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন অভিনেতা ফেরদৌস। সে সময় ভিসা বাতিল, কালো তালিকাভুক্ত এবং ভারত ত্যাগেও বাধ্য হন তিনি।

দেশটির পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছিলেন।

এরপর ফেরদৌসকে আর সেভাবে নির্বাচনী প্রচারণায় দেখা না গেলেও রবিবার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের মাঠে দেখা গেল। ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন সাইমন সাদিক। সেখানে রিয়াজ, সাইমন সাদিক, চিত্রনায়িকা নিপুণ, মাহিয়া মাহি ও অভিনেত্রী সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তী কর, জেসমিন ছাড়াও ফেরদৌসের উজ্জ্বল উপস্থিতি ছিল।

আগামী ২৫ মে নির্বাচনে এর আগে শেষবারের জোরালো প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহর পক্ষে একঝাঁক তারকা প্রচারণা অংশ নিয়ে গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনকে আলোকিত করলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews