1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

সিপিবি নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে সারা দেশে বিক্ষোভ করবে

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় নেতৃবৃন্দ
ভোটাধিকার প্রতিষ্ঠা, খাদ্যপণ্য ও জ্বালানির মূল্য কমানো, রেশনিং চালু এবং দুর্নীতি ও লুটপাট বন্ধের দাবিতে আগামী ২৭ থেকে ২৯ মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ রবিবার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।সিপিবি সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে ওই সভায় বক্তৃতা করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, উপদেষ্টা মনজুরুল আহসান খান, প্রেসিডিয়াম সদস্য এ এন রাশেদা, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদ ইসলাম সেলিম, ডা. দিবালোক সিংহ, রফিকুজ্জামান লায়েক, মন্টু ঘোষ, জলি তালুকদার, হাফিজুল ইসলাম, আবিদ হোসেন, পরেশ কর, আশরাফুল আলম, মিজানুর রহমান সেলিম ও জাহিদ হোসেন খান এবং কামারখন্দ উপজেলা চেয়ারম্যান শহীদল্লাহ সবুজ।

সভায় নিত্যপণ্যের মূল্য কমানো ও দুঃশাসন হটানো, ব্যবস্থা বদল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন, নির্বাচনকে টাকা-পেশিশক্তি-প্রশাসনিক কারসাজি-সাম্প্রদায়িক প্রচারণা মুক্ত, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এই সংগ্রামে জয়ী হতে যার যার অবস্থান থেকে আন্দোলন জোরদার এবং গণ-আন্দোলন গণসংগ্রাম গড়ে তোলার আহ্বানও জানানো হয়।

সভায় দুঃশাসন হটানোর এই আন্দোলনকে অগ্রসর করতে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপ ও অন্যান্য বামপন্থী প্রগতিশীল দল, সংগঠন ও ব্যক্তিদেরকে নিয়ে যুগপৎ ধারার আন্দোলনকে শক্তিশালী করার প্রতি গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া রাজনীতিতে দেশি-বিদেশি লুটেরা এবং সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews