1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

অপহরণ ও চাঁদাবাজীর মামলায় ঢাকা কলেজ ছাত্রলীগের ২ কর্মী রিমান্ডে

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩
চাঁদা না পেয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অপহরণের অভিযোগে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে কলেজের উত্তর ছাত্রাবাস থেকে তাঁদের গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা পুলিশ। তাঁরা হলেন জনি হাসান ও এস এম শফিক।

মামলার এজাহারে বলা হয়েছে, মেহেদী হাসান রাজধানীতে সিসিটিভি স্থাপনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

জনি ও শফিক কয়েক দিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করছিলেন। চাঁদা না দেওয়ায় গত বৃহস্পতিবার মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকা থেকে তাঁরা প্রতিষ্ঠানটির লাগানো সিসিটিভি খুলে নিয়ে যান। সিসিটিভি ফিরিয়ে আনতে এক কর্মচারীকে পাঠান মেহেদী হাসান। তাঁরা ওই কর্মচারীকে জিম্মি করে তিন লাখ টাকা দাবি করেন।

পরে মেহেদী হাসান ঢাকা কলেজে গেলে তাঁকেও জিম্মি করা হয়। এ ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা করেন মেহেদী হাসান।

নিউ মার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু বলেন, দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews