1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করায় ছুরিকাঘাতে নিহত যুবক

মোঃ ফাওজুর রহমান সাবিত
  • প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩
মহেশপুরে স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো পলাশ বিশ্বাস (৩৫) নামে এক যুবকের । শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পলাশ মদনপুর গ্রামের ফজলুর বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক। এ ঘটনার পর থেকেই তার চাচাতো ভাই সুমন আলী পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে, বিভিন্ন সময় পলাশ বিশ্বাসের স্ত্রীর সঙ্গে হাসি-ঠাট্টা করে কথা বলতেন চাচাতো দেবর সুমন আলী। এ নিয়ে পলাশ ও সুমনের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডার সৃষ্টি হতো। শনিবার রাতেও পলাশ তার স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন সুমনকে। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে সুমন পাশে থাকা ছুরি দিয়ে পলাশের বুকের বামপাশে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহেশপুর থানার উপ-পরিদর্শক আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকেই সুমন আলী পলাতক। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews