1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

অজ্ঞান পার্টির খপ্পরে জুতা ব্যাবসায়ী

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩

রাজধানীর বংশালে মো: শাহিন মিয়া (৪০) নামের এক জুতা ব্যাবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অর্ধ লাখ টাকা ও মোবাইল খুইয়েছেন।

আজ সোমবার (২৯মে) সিদ্দিকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার পাকস্থলী ওয়াশ করার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

উদ্ধারকারী আমির হোসেন জানিয়েছেন, গুলিস্তানে জাকের সুপার মার্কেটে শাহিনের জুতার দোকান রয়েছে। সিদ্দিকবাজারে তার বাসার সঙ্গে জুতার গোডাউন রয়েছে। গতকাল টাকা পয়সা কালেকশন করে বাসায় চলে যায় সে। আজ সোমবার সকালে দোকানে যাওয়ার পথে রাস্তায় একটি কোক খেয়েছিলেন। পরে আর তেমন কিছু বলতে পারেননি। তার কাছে থাকা হাত ব্যাগটি খোয়া যায়। সেখানে আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা ছিল। সাথে একটি মোবাইল ফোন। তার ধারণা করছেন, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে সু কৌশলে অজ্ঞান করে সব কিছু নিয়ে গেছে। আমরা সংবাদ পেয়ে তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার বাবার নাম মোঃ জমির উদ্দিন। তিনি বংশাল সিদ্দিকবাজার এলাকায় থাকেন। ঢাক মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, জুতা ব্যাবসায়ী বর্তমানে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews