1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত অষ্টম শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা এবং সমন্বিত শিক্ষা আইনসহ শিক্ষা সংস্কারে নানা প্রস্তাবনা গণসাক্ষরতা অভিযানের

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ৩ জুন, ২০২৩
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানা তাহসান
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানা তাহসান (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এমন দাবি করছেন তার বন্ধুরা।

উদ্ধারকারী সহপাঠী বন্ধু ইমরান হোসেন বাবু বলেন, সে ইসলামী ইতিহাস বিভাগের মাস্টার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ইমরান হোসেন বাবু জানান, তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়।বর্তমানে চানখারপুল এলাকায় থাকতেন।

শুক্রবার (২ জুন) দিবাগত রাতে তার বন্ধুরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে রাত আনুমানিক সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

বন্ধু বাবু আরো বলেন, কয়েক দিন যাবৎ তার খুব মন খারাপ ছিল। একাকী থাকতে চাইতো, চুপচাপ থাকতো। তাই আমি তাকে বলেছিলাম, বন্ধু তুমি কিছুদিনের জন্য কক্সসবাজার ঘুরে আসো। তবে কি চিন্তা করতো সে ব্যাপারে কিছু বলতো না।

জানা গেছে, কবি নজরুল কলেজের রানিং ছাত্রলীগ সভাপতি ছিলেন ওয়াসিম রানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews