1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বাংলাদেশ থেকে প্রথমবার রাশিয়ায় কর্মী যাচ্ছে

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৪ জুন, ২০২৩

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রাশিয়ায় কর্মী যাচ্ছে। রাশিয়ার নির্মাণ ও জাহাজ শিল্পখাতের জন্য কর্মী নিচ্ছে । আজ শনিবার রাতেই বাংলাদেশ থেকে ২৪ জন কর্মী গিয়েছে রাশিয়ায়। রাশিয়ায় যাওয়ার জন্য কর্মীদের খরচ হয়েছে ৬৫ হাজার টাকা।

সেখানে একজন কর্মীর বেতন হচ্ছে ৪ থেকে ৫ লাখ টাকা। শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, কৃষি, শিল্প কারখানা, অবকাঠামো নির্মাণ ও জাহাজ নির্মাণ শিল্পে বর্তমানে রাশিয়ায় বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন। এর ফলে দেশটিতে বিদেশি কর্মীর চাহিদাও বৃদ্ধি পেয়েছে।

এমন অবস্থায় রাশিয়ার শ্রমবাজারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো কর্মী যাচ্ছে রাশিয়ায়।

এ বিষয় জানতে চাইলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে বিমান ভাড়া ও বোয়েসেলের ফি বাবদ ন্যূনতম খরচে বাংলাদেশি কর্মীরা রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। শনিবার রাতে ২৪ জন কর্মী রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

রাশিয়া যাওয়া কর্মীদের মাসিক বেতন ৪ থেকে ৫ লাখ টাকা হবে। ধাপে ধাপে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে রাশিয়া।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews