1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

হাইকোর্ট ডা. সাবরিনার জামিন মঞ্জুর করায় মুক্তিতে আর বাধা নেই

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
ডা. সাবরিনা শারমিন চৌধুরী

করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এর ফলে ডা. সাবরিনার জামিনে মুক্তিতে বাধা রইল না।

আদালতে সাবরিনার পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। পরে আইনজীবী মাসুদুল হক বলেন, সাবরিনা অন্যান্য মামলায় আগেই জামিন পেয়েছেন। আজকের প্রতারণার মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে ২০২০ সালের ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে ডা. সাবরিনা এবং তার স্বামী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফুল হকের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর গত বছরের ১৯ জুলাই এ মামলায় সাবরিনা-আরিফসহ ৮ জনকে ১১ বছরের কারাদণ্ড দেন আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধ আপিল করেন তারা। সাবরিনার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তবে সব মামলায় জামনি পাওয়ায় তার মুক্তিতে বাধা থাকছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews