1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

আঙুলে ব্যান্ডেজ বেঁধে অনুশীলনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে শেষ ওয়ানডেতে তার খেলা হয়নি। শুধু তাই নয়, ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও তিনি দলে নেই। তার জায়গায় টাইগারদের অধিনায়ক লিটন কুমার দাস। ইনজুরি হলে কী হবে, সাকিবের মন তো পড়ে আছে মাঠে! আজ মঙ্গলবার তাই সাকিব আল হাসানকে দেখা গেল জাতীয় দলের অনুশীলনে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আজ দুপুরে মিরপুর শেরেবাংলায় টাইগারদের অনুশীলন ছিল। হঠাৎই সাকিবকে দেখা যায় স্টেডিয়ামে প্রবেশ করতে। এসময় তার তার চোটাক্রান্ত আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল।এরপর তিনি চলে যান মাঠের ভেতর। প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন তিনি। মাঠে আসলেও সাকিব আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। উল্লেখ্য, তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগান দল। ১৪ তারিখে মিরপুর শেরেবাংলায় শুরু হবে একমাত্র টেস্ট। এরপর ভারত সফরে যাবে আফগান দল। সেখান থেকে আবারও বাংলাদেশে ফিরে খেলবে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews