1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

কয়লাবাহী ৭৭ জাহাজ ওমান থেকে আসার খবরটি ‘শতভাগ মিথ্যা’

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ওমান থেকে কয়লাবাহী ৭৭টি জাহাজ বাংলাদেশে আসছে। এই খবরটি সত্য নয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, খবরটি ‘শতভাগ মিথ্যা ও বিভ্রান্তিকর’।

মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের বরাত দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে লেখা হয়েছে, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। তা হলো- বিদ্যুৎসংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। এটা শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর খবর।

পোস্টে আরো লেখা হয়, ‘পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছবে বিদ্যুৎ কেন্দ্রে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews