1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

লিখিত পরীক্ষা ‘প্রক্সি’ দিয়ে মৌখিকে এসে ৪ প্রার্থী ধরা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদে মৌখিক পরীক্ষা দিতে এসে ‘প্রক্সি’ জালিয়াতিতে ধরা পড়েছেন ৪ জন চাকরি প্রার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে মৌখিক পরীক্ষা দেওয়ার সময় ভাইভা বোর্ড সদস্যদের সন্দেহ হলে তাদের এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা জালিয়াতির ব্যাপারে স্বীকার করেন।

এরা হচ্ছেন পাবনার রাকিবুল ইসলাম (২৩), মানিকগঞ্জের জহিরুল ইসলাম (২২), ভোলার হিরন শিকদার (২৩), পটুয়াখালীর ওমর ফারুক শুভ (২৪)। তাদের হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন অন্য ব্যক্তিরা।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ভাইভা বোর্ডের সদস্যরা সব প্রার্থীর লিখিত পরীক্ষার খাতার হাতের লেখা ও প্রাপ্ত নম্বরের সঙ্গে মৌখিক পরীক্ষায় হাতের লেখা ও দক্ষতা মিলিয়ে দেখছিলেন। এ সময় বিষয়ের ওপর তাদের জ্ঞানের দক্ষতা এবং হাতের লেখার সাথে প্রাপ্ত নম্বর এবং খাতার হাতের লেখার গরমিল থাকায় এই ব্যাপারে ভাইভা বোর্ডের সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদে, তারা স্বীকার করেন যে তাদের পক্ষে অন্য ব্যক্তিরা লিখিত পরীক্ষা দিয়েছিলেন। তারা আলাদাভাবে পর্যায়ক্রমে নিজ নিজ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সময় জালিয়াতিতে ধরা পড়ে।

জালিয়াতির জন্য তাদের ইতোমধ্যে আইনশৃঙ্ঘলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। এই চার জনের হয়ে যারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন তাদের ধরতে মামলা করা হয়েছে। ঐ সকল ভুয়া প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews